ক্ষমতাই চরিত্রের দর্পণ— আব্রাহাম লিংকনের উক্তি
কারো চরিত্র বুঝতে ক্ষমতাই একমাত্র হাতিয়ার আব্রাহাম লিংকন : ক্ষমতাই চরিত্রের দর্পণ প্রায় সব মানুষই প্রতিকূলতা সহ্য করে। কিন্তু যদি কারো চরিত্র বুঝতে চাও, তাকে ক্ষমতা দাও। — আব্রাহাম লিংকন। ভূমিকা : “প্রায় সব মানুষই প্রতিকূলতা সহ্য করে। কিন্তু যদি কারো চরিত্র বুঝতে চাও, তাহলে তাকে ক্ষমতা দাও”—এই বিখ্যাত উক্তিটি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনের নামে প্রচলিত। ইংরেজিতে উক্তিটির মূল রূপ হলো: “Nearly all men can stand adversity, but if you want to test a man's character, give him power.” এই গভীর জীবনদর্শন সম্বলিত বাক্যটি মানব প্রকৃতির এক চিরন্তন সত্যকে তুলে ধরে—প্রতিকূলতা মানুষকে ভাঙতে পারে না বটে, কিন্তু প্রকৃত চরিত্রের পরীক্ষা হয়, তার হাতে ক্ষমতা তুলে দেওয়ার পর। মনে রাখতে হবে : এখানে ‘adversity’ শব্দের প্রকৃত অর্থ ‘ প্রতিকূলতা ’, ‘ দুঃখ-কষ্ট ’ বা ‘ বিপর্যয় ’ (শত্রুতা নয়, যদিও কোন কোন অনুবাদক এই শব্দটির অর্থ ‘ শত্রুতা ’ বলে উল্লেখ করে থাকে। যেমন, ‘ এই সময় ’ সংবাদপত্র।)। অর্থাৎ উক্তিটির সঠিক বঙ্গানুবাদ হলো: “ প্রায় সব মানুষই প্রতিকূলতা সহ্য করতে পার...